মৌটুসীর ‘হয়নি বলা ভালোবাসি’

মৌটুসীর ‘হয়নি বলা ভালোবাসি’

ফন্ট সাইজ:

নতুন গান নিয়ে হাজির হলেন চলতি প্রজন্মের সুকণ্ঠী গায়িকা মৌটুসী খান। গানের শিরোনাম ‘হয়নি বলা ভালোবাসি’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন অটমুনাল মুন। ‘দুলছে আকাশ, দুলছে বাতাস, দুলছে আমার আবেগ/ চল যাই উড়ে, প্রেমে পুড়ে, জ্বলছে সিঁদুর রাঙা মেঘ’- এমন মিষ্টি কথার গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন মৌটুসী। তিনি বলেন, নিজের মনের মতো একটি গান। গাইতে বেশ লেগেছে। আমার বিশ্বাস, শ্রোতাদেরও ভালো লাগবে।