মেহেরপুর জেলার গাংনী সীমান্ত দিয়ে নারীসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ হয়। বিজিবির ৪৭ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রাশেদ হাসান রনি বলেন, ‘৪ নারী ও ২ জন পুরুষকে পুশইন করার চেষ্টা করে ভারতের দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের সদস্যরা।’ তিনি আরও বলেন, ‘পুশইন ঠেকাতে শক্ত প্রতিরোধ গড়ে তোলে বিজিবির রংমহল ক্যাম্পের টহল দল। পরে বিজিবির প্রতিরোধের মুখে ঠেলে দেওয়া দলটিকে ফেরত নেয় বিএসএফ।’
মেহেরপুর সীমান্তে নারীসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
১১ অক্টোবর (রবিবার), ২০২৬, ১২ঃ৩৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
