বিক্ষোভকারীদের সমর্থনে দিল্লির সাউথ এভিনিউয়ে একটি বাসস্ট্যান্ডে ধরনায় বসেছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তৃণমূল কংগ্রেসের অন্য নেতাদের সঙ্গে মমতাকে আটক করেছে পুলিশ। মমতার ফেসবুক লাইভে দেখা যায়, পুলিশের গাড়িতে করে আটক নেতাদের নিয়ে যাচ্ছে পুলিশ। এ সময় মমতা ও অন্যরা সমস্বরে গাইছেন—‘উই আর নট অ্যালন...’। লাইভে মমতা বলেন, আমাদের বাড়ির পাশে যে বাসস্ট্যান্ড সেখান থেকে যন্তর মন্তরে যেতে চেয়েছিলাম। সিজেপি আমাদেরকে যন্তর মন্তরে আমন্ত্রণ জানিয়েছিল। তাদের সবাইকে আটক করেছে। সব রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করেছে। আমরা যখন বাড়ির সামনে একটা বেঞ্চ নিয়ে বসলাম, তখন আমাদের যেতে দেয়া হলো না। আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম। ‘সেভ ইন্ডিয়া, সেভ ডেমোক্রেসি’ ব্যানার লাগিয়েছিলাম। একটা বুকে ঝুলিয়েছিলাম। তখন আমাদের ওপর শক্তি প্রয়োগ করে একটি প্রিজন ভ্যানে তোলা হলো। তারপর রাফ ড্রাইভিং করে আমাদেরকে প্রায় ৪০ মিনিট ধরে সারা দিল্লি ঘোরানো হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। এভাবে ভারতের গণতন্ত্র বাঁচবে না। বিজেপি যেখানেই আছে, গণতন্ত্রকে হত্যা করবে। এ ব্যাপারে মানুষকে বলবো জাগুন। জাগ্রত হোন। আর কতদিন মুখ বুজে সহ্য করবেন। সরকার আমাদের সঙ্গে মিসবিহেভ করছে। তারা মিস লিডিং করছে। ইন্ডিয়া অ্যালায়েন্স এক হয়ে লড়াই করবে। এদিকে এই আন্দোলনে বহুল আলোচিত মুখ নেহা বোরাকেও আটক করা হয়েছে।
মমতা আটক, গাইছেন—উই আর নট অ্যালন
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৪৯ মিনিট আগে
১০ অক্টোবর (শনিবার), ২০২৬, ৩ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
