ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করাকে গুরুতর ভুল বলে অভিহিত করেছেন ইসরাইলের সাবেক উপ-সেনাপ্রধান ইয়াইর গোলান। তার মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে ইসরাইল বরং আগের চেয়ে খারাপ অবস্থানে পড়েছে।
এক সাক্ষাৎকারে গোলান বলেন, খামেনিকে হত্যা করে ইসরাইলের স্বার্থ এগিয়ে নেয়া যায়নি। বরং এর ফলে ইরানে রক্ষণশীল শক্তিগুলো আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা একজন বয়স্ক নেতা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে বরং সুবিধাজনক হতে পারেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন গোলান। তার অভিযোগ, নেতানিয়াহু একটি ঐতিহাসিক সুযোগ নষ্ট করেছেন।
আরও পড়ুন:
মমতা আটক, গাইছেন—উই আর নট অ্যালন
