তানজিদের আক্ষেপ, দুর্দান্ত শুরু বাংলাদেশের

আবুধাবি টেস্ট

তানজিদের আক্ষেপ, দুর্দান্ত শুরু বাংলাদেশের

ফন্ট সাইজ:

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলছে বাংলাদেশের। ম্যাচের প্রথম সেশনটি দারুণভাবে নিজেদের করে নিয়েছে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের আগে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রান।

সেঞ্চুরির দারুণ সম্ভাবনা জাগিয়েও ৮৩ রানে ফিরে গেছেন আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিম। ইসমাত আলমের বলে উইকেটকিপারের তালুবন্দি হওয়ার আগে ৭১ বলের এই ইনিংসে তিনি হাঁকান ৮টি চার ও ৪টি ছক্কা। তার বিদায়ে ভাঙে ১২৪ রানের উদ্বোধনী জুটি।

এর আগে শুরুর দিকে একটু নড়বড়ে থাকলেও ৫ রানে জীবন পাওয়া আরেক ওপেনার সাদমান ইসলাম ৪১ এবং অভিজ্ঞ মুমিনুল হক ৫ রান নিয়ে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছেন। আফগান বোলারদের ওপর চড়াও হয়ে খেলা এই সেশনে একমাত্র উইকেটটি পেয়েছেন ইসমাত আলম।