১৬ই অক্টোবর মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী অভিনীত ‘দেশু-৭’। ট্রেলার মুক্তির আগেই ইউটিউবার ও রিভিউয়ারদের টাকা দিয়ে পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচারের প্রস্তাব দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দেব। তিনি বলেন, নির্দিষ্ট চিত্রনাট্য অনুযায়ী নেতিবাচক রিভিউ দেয়ার কথাও বলা হয়েছে। তবে সমালোচনাকে তিনি স্বাগত জানান। দর্শকের মতামত যেন নিজের হয়, সেই আহ্বান জানিয়ে দেব বলেন, শেষ কথা দর্শকই বলেন। একযুগ পর দেব-শুভশ্রী জুটিকে ফের পর্দায় দেখবেন দর্শকরা।
দেবের বিস্ফোরক দাবি
বিনোদন ডেস্ক
৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
