হইচই’তে এলো ‘প্রেশার কুকার’

হইচই’তে এলো ‘প্রেশার কুকার’

ফন্ট সাইজ:

প্রেক্ষাগৃহে আলোচনার পর এবার হইচই’তে মুক্তি পেলো রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’। ঢাকার শহুরে জীবনে নারীর ব্যক্তিগত, সামাজিক ও মানসিক চাপের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ছবিতে উঠে এসেছে ঢাকার চার নারীর জীবন, তাদের সংগ্রাম, সম্পর্ক, সংকট এবং প্রতিদিনের নানা চাপের গল্প। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন— নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া হোসাইন শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।