চমকে দিলেন বিদ্যুৎ জামওয়াল

চমকে দিলেন বিদ্যুৎ জামওয়াল

ফন্ট সাইজ:

বলিউড অভিনেতা ও মার্শাল আর্টশিল্পী বিদ্যুৎ জামওয়াল ১৫ মিনিট শ্বাস ধরে রাখার প্রদর্শন করে আলোচনায় এসেছেন। ‘স্ট্রিট ফাইটার’ সিনেমার এক অনুষ্ঠানে তিনি এই চমক দেখান। তরুণদের নিজের দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানান এই অভিনেতা। ২০১১ সালে ‘ফোর্স’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিদ্যুতের। এরপর ‘কমান্ডো’, ‘জঙ্গলী’, ‘খুদা হাফিজ’ ও ‘ক্র্যাক’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার ‘স্ট্রিট ফাইটার’ দিয়ে হলিউডে অভিষেক হচ্ছে তার।