আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন সায়ান। ‘এই মাটিতে সমান সব’ শিরোনামের গানটি অবশ্য ২০২১ সালে তৈরি করেছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এবার ১৪ই অক্টোবর সেটা আসছে পূর্ণাঙ্গ আয়োজনে। বরাবরের মতোই গানের কথা ও সুর সায়ানের। গানটির সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন, আর ভিডিও বানিয়েছেন সুরঞ্জিত কুমার রক্ষিত। এই গান নিয়ে নিজের কিছু ভাবনা তুলে ধরেছেন সায়ান, মানুষের প্রতি জানিয়েছেন কিছু আহ্বান; আর রাষ্ট্রের কাছে তুলে ধরেছেন দাবি।
পূজায় আসছে সায়ানের গান
স্টাফ রিপোর্টার
৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
