‘কাল আমি থাকব কি না জানি না’, মৃত্যুর চারদিন আগে বলেছিলেন নানা পাটেকার

‘কাল আমি থাকব কি না জানি না’, মৃত্যুর চারদিন আগে বলেছিলেন নানা পাটেকার

ফন্ট সাইজ:

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা পাটেকর আর নেই। বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে গোয়ার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর মাত্র চার দিন আগে, অর্থাৎ গত ৪ অক্টোবর গোয়ার ডোনা পাওলায় একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন, যা ছিল তার জীবনের শেষ প্রকাশ্য অনুষ্ঠান। ঘটনার দিন নানা পাটেকার ডোনা পাওলার ‘তাজ সিদাদে দে গোয়া’-তে সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল, স্টেট-১-এর নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে ২০২৬-২৭ মেয়াদের জন্য রাজশ্রী এ. খান্ডেপারকার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা ও গলায় সাদা গামছা পরা নানা পাটেকার সভার উদ্দেশে বক্তব্য রাখছেন।

তিনি গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের স্মৃতিচারণ করেন এবং রাজনীতিক হিসেবে তার কর্মশৈলীর ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যের একপর্যায়ে নানা পাটেকর মারাঠিতে মৃত্যুর চিরন্তন সত্য তুলে ধরে বেশ আবেগঘন কথা বলেন। তিনি বলেন, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। কাল আমি এখানে থাকব কি না তাও আমি জানি না। প্রতিটি মানুষের জীবনই শেষ পর্যন্ত এই এক চূড়ান্ত পরিণতিতে পৌঁছাবে। তবে সেই মুহূর্তটি আসার আগে আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে—আমি যা করতে চাই, তা কি আমি সত্যিই করতে পারছি? মৃত্যুর ঠিক চার দিন আগে তার এই মন্তব্য এখন সবার মনে গভীর হাহাকার তৈরি করেছে।