গঙ্গা পানি চুক্তি নিয়ে কাজ করছে ঢাকা-দিল্লি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

গঙ্গা পানি চুক্তি নিয়ে কাজ করছে ঢাকা-দিল্লি

ফন্ট সাইজ:

গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা ও দিল্লি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস)-এ ‘পানির ভবিষ্যৎ’ নিয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘কথাবার্তা ও আলোচনা চলছে এবং চলবে। আমাদের অবস্থান থেকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। দুই দেশের মধ্যে যদি আন্তরিকতা থাকে—সিনিয়র অফিসিয়াল লেভেলে, লিডারশিপ বা নেতৃত্ব পর্যায়ে এবং ওয়াটার নেগোশিয়েটরদের মধ্যে, যারা দুই দিক থেকে কাজ করবেন। বিষয়টি নিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি।’

তিনি বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকেও বিষয়গুলো দেখছে। যদি লিডারশিপের মানসিকতা থাকে যে তারা এগিয়ে এসে সহযোগিতা করবে, তবে আমরা অবশ্যই এই সমস্যার একটি সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান পাবো।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও বলেন, ‘আলোচনা, ডায়ালগ এবং কূটনীতির মাধ্যমেই কেবল এই বিষয়গুলো সমাধান করা সম্ভব। আন্তর্জাতিক আইনের যে অবস্থানগুলো রয়েছে, সেগুলোকেও বিবেচনায় রাখা হচ্ছে। সুতরাং, আমরা এখন এই অবস্থানেই আছি।’

গঙ্গা চুক্তির বিষয়ে কী হবে—এমন প্রশ্ন রাখেন এক সাংবাদিক। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একই প্রশ্ন বারবার করা হচ্ছে! আর কোনো প্রশ্ন না থাকলে আমাকে এখন মিটিংয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাদের।’