ডিসেম্বর ঘিরে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। বুধবার (৭ই অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কিনাÑ এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না। যাদেরকে আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এ রকম কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড দেশে চালাতে দেয়া হবে না। এ ব্যাপারে ডিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
শফিকুল ইসলাম বলেন, দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করেন, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। আমরা যেকোনো অপতৎপরতা রুখে দেবো। কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও চলবে।
রাকিবুলের ভাইরাল অডিওর সত্যতা মিলেছে: এদিকে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের ভাইরাল হওয়া অডিও প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, সাবেক ওসি রাকিবুলের অডিওর বিষয়টি আদালতের অনুমতি নিয়ে ভয়েস টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। অডিওতে থাকা কণ্ঠটি তারই ছিল। এ ঘটনার পেছনের সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তিনি কার সঙ্গে কথা বলেছেন, কেন বলেছেন- সবকিছু আমরা তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে বিস্তারিত বলা সম্ভব নয়।
ডিসেম্বর ঘিরে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে: ডিবি
স্টাফ রিপোর্টার
৮ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
