সিলেট মহানগর বিএনপি’র পক্ষে লিফলেট বিতরণ

ফন্ট সাইজ:

তেলের মূল্য বৃদ্ধি পেলেও সেই তুলনায় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়নি। রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও যোগ্য নেতৃত্বের কারণেই বর্তমান সরকার দেশের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে’Ñ বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন। দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পূর্বের ও বর্তমান বাজার মূল্যের তুলনামূলক পর্যালোচনা সংবলিত লিফলেট বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরীর বন্দরবাজার সহ আশপাশের এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তি ও স্বস্তি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা তৃণমূল মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন ও বাজার স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিচ্ছি। লিফলেট বিতরণ কর্মসূচিতে সিলেট মহানগর বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑ সহ-সভাপতি আমির হোসেন ও আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, রেজাউল করিম আলো ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, নির্বাহী সদস্য কাজী মুহিবুর রহমান মুহিব, লল্লিক আহমদ চৌধুরী, মো. জমির উদ্দিন, সোহেল আহমদ, মতিউর রহমান, আব্দুল মুমিন, মো. হারুনুর রশিদ এবং নুরুল ইসলাম, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আল মামুন খান, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ নুনু, আব্দুল মুকিত, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সহ-সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও তাহের আলী সুমনসহ দলীয় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বর্তমান সরকারের জনকল্যাণমুখী অর্থনৈতিক পদক্ষেপসমূহ তাদের সামনে তুলে ধরেন।