Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর - MZamin

পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

ফন্ট সাইজ:

ফরিদপুরের সালথায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে নাদিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মধ্যবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মধ্যবালিয়া গ্রামের মো. মিন্টু বেপারীর মেয়ে। স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক মিয়া জানান, সকালে নাদিয়ার মা বাড়ির উঠানে মেয়েকে রেখে পাশে কাজ করছিলেন। একপর্যায়ে নাদিয়া পাশের একটি নিচু জলাশয়ের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পথে তার মৃত্যু হয়।