কক্সবাজারের কুতুবদিয়ায় মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুম উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বঙ্গোপসাগরে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই ২২ দিন সারা দেশের মতো কুতুবদিয়ার সাগর মোহনায় ইলিশসহ সব প্রজাতির মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞাকালীন ভিজিএফ কর্মসূচির আওতায় কুতুবদিয়া উপজেলায় ৫ হাজার ৯০০ জন জেলেকে ২৫ কেজি করে মোট ১৪৭.৫ টন চাল দেয়া হবে। অন্যদিকে, মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে গত কয়েকদিন ধরে উপজেলায় টাস্কফোর্স কমিটির সভা, মৎস্যজীবী জেলেদের নিয়ে সচেতন সভা ও প্রচার-প্রচারণা করেছে কুতুবদিয়া উপজেলা মৎস্য কার্যালয়। এদিকে, নিষেধাজ্ঞায় কুতুবদিয়ায় প্রায় ৩৫ হাজার জেলে কর্মহীন হয়ে পড়বেন।
কুতুবদিয়ায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
কুতুবদিয়া (কক্সবাজার) সংবাদদাতা
৮ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
