খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ফন্ট সাইজ:

খুলনায় দুর্বৃত্তের গুলিতে মহিদুল ইসলাম নামের এক যুবক আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। আহত যুবক গোপালগঞ্জ জেলার মুকছেদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁ’র ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিদুল বিএল কলেজের পেছনে একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করে। ওইদিন ভোর সাড়ে ৬টার দিকে বিএল কলেজের দ্বিতীয় গেটের একটি হোটেলে নাস্তা করার জন্য যায়। এর কিছুক্ষণ পর ৮-১০ জন যুবক তাকে ঘিরে ফেলে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। গুলিটি তার পেটে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। দৌলতপুর থানার এসআই মো. আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। হাসপাতালে চিকিৎসাধীন যুবকের সঙ্গে কথা বলে ঘটনাটি জানার চেষ্টা করছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। এই মুহূর্তে ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।