পটুয়াখালীতে ‘শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করি’- এ স্লোগান সামনে নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় বনানী মোড়ে পটুয়াখালী জেলা মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন- জেলা মহিলা পরিষদের সভাপতি শিরিন নাহার, সহ-সভাপতি রাশিদা বেগম, সাধারণ সম্পাদক মোর্শেদা ইয়াসমিন, আন্দোলন সম্পাদক মাহফুজা ইসলাম, প্রচার সম্পাদক তাপসী কর্মকার, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক খাদিজা সুলতানা, সদস্য শোভা রানীসহ অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা বলেন, আসন্ন হিন্দু সম্প্রদায়ের বড় দুর্গোৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, তার জন্যই সারাদেশে একই সময় মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন পালিত হচ্ছে। সেই কর্মসূচির আলোকেই আজ আমরা পটুয়াখালীতে মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন পালন করছি।
