সিলেটের আলোচনা সভা

সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের বার্তা নিয়ে কর্মসূচি

ফন্ট সাইজ:

‘সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সিউক’র উদ্যোগে দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব বসতি দিবস ২০২৬ উদ্‌যাপন সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি, বেলুন উড্ডয়ন, আলোচনা সভা, ইসিপিএস উদ্বোধন, আইডিয়া প্রতিযোগিতা, মডেল প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটির মূল আয়োজন শুরু হয়। দিবসটির দ্বিতীয় ও শেষদিন মঙ্গলবার আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে টেকসই নগরায়ণ ও আবাসন বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পরিকল্পিত নগরায়ণ, সর্বজনীন আবাসন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. খাইরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমেদ, লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, আর্কিটেক্ট-প্ল্যানার সৈয়দা জেরিনা হোসাইন, আর্কিটেক্ট এআর শাকুর মজিদ এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ। সেমিনারে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ সাহিদুর রহমান, প্রফেসর ড. মো. নাহিয়ান, প্রফেসর ইফতেখার রহমান ও প্রফেসর ড. মুস্তাক আহমদসহ বিশিষ্টজনেরা।