সৌদির বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

দাবি হুতিদের

সৌদির বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ফন্ট সাইজ:

সৌদি আরবের আসির প্রদেশে আভা আন্তর্জাতিক বিমানবন্দরে মুহুর্মুহু হামলার ঘটনা ঘটেছে। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এই হামলা চালানোর দাবি করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছেন, আভা বিমানবন্দরে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ছিল নির্ভুল এবং সরাসরি... এতে ওই বিমানবন্দরের ফ্লাইট চলাচল বিঘ্ন ঘটেছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বের সকল বিমান সংস্থাকে সৌদি আকাশসীমায় তাদের ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে পুনরায় সতর্ক করছি, কারণ এটি আমাদের সামরিক অভিযানের একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। তবে হুতিদের সর্বশেষ চালানো হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ। এর আগে সোমবার রাতে জাজান এবং নাজরানে বিমানবন্দরে হামলা চালায় হুতিরা। এতে বেশ কয়েকজন আহত এবং বিমানবন্দরে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।