কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র্যাংকিংয়ে অবস্থান উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ, কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক ডকুমেন্টেশনের ওপর গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
রোববার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ‘Beyond Reputation: The Strategic Positioning of Comilla University on the Global Ranking Landscape’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, র্যাংকিং উন্নয়ন কোনো একক ব্যক্তি বা কমিটির কাজ নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখতে হবে। গবেষণা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, আন্তর্জাতিকীকরণ, গ্রিন ক্যাম্পাস ও অবকাঠামোগত উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রমগুলো যথাযথভাবে নথিবদ্ধ করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, বর্তমান সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন করাই প্রশাসনের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ কাউছার আহম্মেদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং র্যাংকিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ড. ফাহাদ হুসাইন।
বৈশ্বিক র্যাংকিংয়ে অবস্থান উন্নয়নে সমন্বিত উদ্যোগ ও ডকুমেন্টেশনে গুরুত্ব কুবি উপাচার্যের
স্টাফ রিপোর্টার
শিক্ষাঙ্গন
৫৩ মিনিট আগে
৫ অক্টোবর (সোমবার), ২০২৬, ৪ঃ৩৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
