ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

ফন্ট সাইজ:

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সোমবার আনুষ্ঠানিকভাবে ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের সাথে তাঞ্জানিয়া সফরে থাকা জাতীয় সংসদ সচিবালয় এর সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুইয়া সোমবার এক তথ্যবিবরণীতে বিষয়টি নিশ্চিত করেন।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলেন জহরত আদিব চৌধুরী।

এদিকে তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। আজ অনুষ্ঠিত ভোটে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করেন। এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৩৭টি সদস্যদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে জহরত আদিব চৌধুরীর বিজয় আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দলের সঙ্গে তান্জানিয়া সফররত জাতীয় সংসদ সচিবালয় এর সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুইয়া এক তথ্যবিবরণীতে এ তথ্য জানান।