নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-সমাবেশ

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-সমাবেশ

ফন্ট সাইজ:

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নবীনগর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব তোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মো. আব্দুল মান্নান।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপি’র সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ রানা, বাইজিদ বাবু, জসীমউদ্দীনসহ স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।