সিলেটে মানব পাচার মামলায় আটক ২

ফন্ট সাইজ:

সিলেট থেকে মানব পাচার মামলার আসামি ভাই-বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ সিলেট মহানগরীর শাহপরান থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম ও তার ভাই শামছুল মিয়া। তাদের বিরুদ্ধে মানব পাচারের চারটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, সুভি ও শামছুলসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মানব পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। সুভির স্বামী ইতালিতে এবং তার আরেক ভাই লিবিয়ায় বসবাস করে। এই চক্র অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপের স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।