কিশোরগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে পাকুন্দিয়ায় বাড়ির সামনে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামের দুই শিশু মারা গেছে। এ ছাড়া সকাল ১১টার দিকে মিঠামইনে বাড়ি সংলগ্ন নদীর পানিতে ডুবে মাহিদুল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়।

নুসাইবা আনোয়ারখালী এলাকার সিদ্দিক হোসেনের মেয়ে ও আদিবা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শফিক মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন। অন্যদিকে মাহিদুল উপজেলা সদরের কামালপুর গ্রামের সজল কাঙ্গালির ছেলে। পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান এবং মিঠামইন থানার ওসি মোহাম্মদ মনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।