সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতী নদীতে ডুবে আল-আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা মরদেহটি নদীতে ভাসতে দেখে উদ্ধার করেন। এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে সাঁতরে নদী পারাপার হওয়ার সময় ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা টানা কয়েক ঘণ্টা চেষ্টা করেও উদ্ধার করতে ব্যর্থ হন। নিহত আল-আমিল একই উপজেলার ইছামতী গ্রামের আবু বক্কারের ছেলে। নিহতের স্বজনরা জানান, আল-আমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন।
ফলে নদীতে নৌকা থাকতেও তিনি সাঁতরে নদী পার হওয়ার সময় ডুবে যান। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
সার মজুত করে পদ হারালেন জামায়াত নেতা
