বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় রিপন বেপারী (৪০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার গেড়াখোলা গ্রামের রোবত বেপারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিপন বাইসাইকেলযোগে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ মামুন নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।