পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ থাকবে। রমজান মাসে জনভোগান্তি কমানো এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় জানানো হয়, বিদেশি কারিকুলামে পরিচালিত সকল ইংলিশ মিডিয়াম স্কুলে আগামী ৯ই মার্চ ২০২৬ থেকে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসব বিদ্যালয়ে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নেয়া যাবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, একই সময়ের মধ্যে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ থাকবে।
রমজান মাসে জনভোগান্তি কমানো এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সভায় জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে
কাল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ
স্টাফ রিপোর্টার
শিক্ষাঙ্গন
৩ মাস আগে
৮ মার্চ (রবিবার), ২০২৬, ১ঃ৫৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
