সভাপতি ফিরোজ খান সম্পাদক মোহাম্মদ হোসেন

২৩তম মায়ামি বৈশাখী মেলা

সভাপতি ফিরোজ খান সম্পাদক মোহাম্মদ হোসেন

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসরত বাংলাদেশিদের জনপ্রিয় উৎসব ‘মায়ামি বৈশাখী মেলা’। ২৩তম বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরের ১০ ও ১১ই এপ্রিল শনিবার ও রোববার। আয়োজনের সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরোজ খান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। মায়ামি বৈশাখী মেলা পরিবারের পক্ষ থেকে নতুন কমিটিতে তাদের এ দায়িত্ব দেয়া হয়েছে।

আয়োজকরা জানান, ফ্লোরিডায় বসবাসরত বাংলাদেশিদের জন্য এবারের মেলায় জমজমাট আয়োজন থাকবে। মেলায় আড্ডা, গান, হইচই, খাওয়া-দাওয়া ও কেনাকাটার পাশাপাশি পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর সুযোগ থাকবে। এবার মেলার স্থানও পরিবর্তন করা হয়েছে। নতুন স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে মারগেট স্পোর্টস কমপ্লেক্স। মেলার সভাপতি ফিরোজ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ফ্লোরিডায় বসবাসরত বাংলাদেশিদের পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে মেলায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।