পাবনায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ আটক ১৫

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ আটক ১৫

ফন্ট সাইজ:

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে দলটির সুজানগর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, মাইক্রোবাসে করে এসে তারা শহরে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

পাবনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা শহরে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পাবনা সদর থানায় পাঠানো হয়েছে। আব্দুল ওহাব ছাড়া আটক অন্যদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

এ নিয়ে ৫ আগস্টের পর তৃতীয়বারের মতো পুলিশের হাতে আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সুজানগরের মথুরাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর ৫ ফেব্রুয়ারি আব্দুল ওহাবকে পুনরায় গ্রেপ্তার করা হয়।