পিরোজপুরের জিয়ানগরে উপজেলা ছাত্রলীগের সভাপতির পিতা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলম মুন্সী (৭০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কালাইয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলম মুন্সী ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ০৫নং কালাইয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুর রহমান ছগিরের পিতা। সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
জিয়ানগরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
