সিলেটে ৭১ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

ফন্ট সাইজ:

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৭১ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করেছে। মঙ্গলবার এসব পণ্য জব্দ করা হয় বলে নিশ্চিত করেছে বিজিবি সিলেট ব্যাটালিয়নের কর্মকর্তারা। তারা জানিয়েছেন- সিলেটের বাংলাবাজার, লাফার্জ, বিছাকান্দি, শ্রীপুর, প্রতাপপুর এবং তামাবিল বিওপি’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, মদ, শাড়ি, জিরা, চকোলেট, মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭১ লাখ ৩৩ হাজার ৯শ’ ৮০ টাকা। বিষয়টি নিশ্চিত করে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, দেশের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।