সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিলেটে জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে সিলেট ভিউয়ের সিনিয়র রিপোর্টার পদে কর্মরত ছিলেন। সাংবাদিক তুহিনুল হক তুহিন সিলেট মহানগরের সাদাপাড়ার আল-আমিন আবাসিক এলাকার এ ব্লকের ১৮ নম্বর বাসার মৃত নুরুল হকের ছেলে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৭ বছর। তিনি গত কয়েক বছর ধরে কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। তুহিনুল হক তুহিনের মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। কাজ করেছেন জাতীয় ও স্থানীয় জনপ্রিয় বেশ কয়েকটি গণমাধ্যমে। সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, অপরাধ ও জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন তুহিনুল হক তুহিন।
আরও পড়ুন:
জিয়ানগরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
