বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের ভোলা নদীতে জহীরুল পহলান নামে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। গত সোমবার বিকালে ধরা পড়ে মাছটি। পরে মঙ্গলবার সকালে কোরাল মাছটি সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়। জানা যায়, বনবিভাগের অনুমতি নিয়ে ভোলা নদীতে জাল ফেললে বিশালাকৃতির কোরালটি উঠে আসে। সকালে শরণখোলা বাজারে আনা হলে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার শাহাদাত মুন্সী। ব্যবসায়ীদের মতে, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে গত এক মাসে সুন্দরবনে ধরা পড়া কোরালগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, তিন মাসের নিষেধাজ্ঞার কারণে সুন্দরবনের নদ-নদীতে মাছ বড় হওয়ার সুযোগ পেয়েছে। ফলে জেলেদের জালে বড় আকারের মাছ ধরা পড়ছে।
এক কোরাল ৩৬ হাজার টাকা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
