ফুলপুরে সচেতনতামূলক কর্মসূচি

ফন্ট সাইজ:

উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে ময়মনসিংহের ফুলপুরে নগদের উদ্যোগে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভার আমুয়াকান্দা বাজার পয়ারী রোডে নগদ লিমিটেডের অনুমোদিত ডিস্ট্রিবিউটর মেসার্স রিপন এন্টারপ্রাইজের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিপুলসংখ্যক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের উপরোক্ত চার উপজেলার ডিস্ট্রিবিউটর ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাসান রিপন এবং জি এম মোহাম্মদ এনামুল কবির স্বপন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন নগদের ময়মনসিংহ এরিয়া ম্যানেজার মো. সামসু মিঞা এবং টেরিটরি ম্যানেজার মো. খালেদ হাসান রাফি। এ সময় উদ্যোক্তাদের জন্য ডিজিটাল আর্থিক সেবার কার্যকর ব্যবহার, গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং দায়িত্বশীল ব্যবসার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হয়। এ ছাড়া প্রচলিত মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি-বিধান সঠিকভাবে মেনে চলার পরামর্শ দেন।