কুষ্টিয়ার দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপন (৪৫) আটক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ বাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক স্বপন ধর্মদহ বাজার এলাকার মৃত রফিজ উদ্দিন কারিগরের ছেলে। পুলিশের দাবি, স্বপন সীমান্ত এলাকার চিহ্নিত ও শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। ডিবি পুলিশ জানায়, স্বপন দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৌলতপুরে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
