বরগুনার আমতলীতে ১২১ পিস ইয়াবাসহ মো. বাচ্চু তালুকদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে আমতলীর চাউলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাচ্চু আঠারোগাছিয়া ইউনিয়নের মোস্তফা তালুকদারের ছেলে। আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দসহ অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমতলীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
আমতলী (বরগুনা) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
