মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় পিতার মৃত্যু

ফন্ট সাইজ:

গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑনেত্রকোণার মাছ ব্যবসায়ী দিলু (৬০) ও গাজীপুরের ভবানীপুর এলাকার লোকমান হোসেন (৫০)। তাদের মধ্যে মেয়ের বিয়ের বাজার করতে বের হয়েছিলেন লোকমান হোসেন। বাজার করা আর হলো নাÑ পথেই চিরতরে চলে গেলেন তিনি। মঙ্গলবার সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ভোরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন লোকমান হোসেন। এ সময় দ্রুতগতির একটি মাছবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে তারা নিহত হন।
সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।