Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: unlink(/var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/../../.cache/92e7a8f2b9f92be35a01d4e6d9eb370d.cache): No such file or directory in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 32
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা, বন্ধের দাবিতে মানববন্ধন - MZamin
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা, বন্ধের দাবিতে মানববন্ধন

দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা, বন্ধের দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদের সভাপতিত্বে ও তোফায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট যুবনেতা এহছানুল হক তাহের, সংগঠনের যুগ্ম সম্পাদক ফেরদৌস আহমদ, নির্বাহী সদস্য আমিনুজ্জামান চৌধুরী, মাওলানা শামসুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হোসাইন আহমদ মাদানী, মঈনুল ইসলাম আশরাফী, ইমতিয়াজ রহমান ইনু, ইফতেখার আহমদ জায়েদী, মুক্তার আহমদ, টিপু চৌধুরী প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সিলেটি পঞ্চায়িত-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, দরগাহ’র খাদিমদের ৬৫ ভাগ দানের টাকা দেয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। এই বিপুল পরিমাণ অর্থ খাদিমদের না দিয়ে সমাজের দরিদ্র, অসহায়, এতিম ও মুসাফিরদের কল্যাণে ব্যবহারের জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এবং দরগা পরিচালন কমিটিতে খাদিমদের কোনোভাবেই রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত খাদিমদের কাছে রক্ষিত দানের সকল টাকা বর্তমান বাজারমূল্যে তাদের কাছ থেকে ফিরিয়ে আনার দাবি জানান। মানববন্ধনে বক্তারা অবিলম্বে দরগাহ কমিটি বিলুপ্ত করে সকল ক্ষেত্রে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান। বক্তারা সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয়ত রাষ্ট্র ভাষা করার দাবি জানান।