জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া অনশন করছেন ৫১ জন প্রার্থী। গতকাল সকাল ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বারান্দায় অনশন কর্মসূচি পালন করেছেন তারা। অনশনকারীরা জানান, জামালপুর জেলায় ১৩৬ জন সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্ত হন।
এরমধ্যেই ৮৪ জনকে নিয়োগপত্র দেয়া হয়।
দ্বিতীয় ধাপে গত সোমবার আরও একজনকে নিয়োগপত্র দেয়া হয়। এতে এখনো বঞ্চিত রয়েছেন ৫১ জন। তারা চূড়ান্ত নিয়োগপত্র পাওয়ার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন। নিয়োগ না পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে জানায়। এদিকে এই ৫১ জন প্রার্থীর নথি নিয়ে প্রাথমিক অধিদপ্তরের গিয়ে কাজ করছেন বলে জানায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান।
আরও পড়ুন:
জিয়ানগরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
