ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের দিনক্ষণ জানালো আইসিসি

ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের দিনক্ষণ জানালো আইসিসি

ফন্ট সাইজ:

২০২৭ সালের এই আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১লা অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আইসিসি ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে প্রকাশ করবে সূচি। একইসঙ্গে বিশ্বকাপ শুরুর এক বছর আগেই কাউন্টডাউন শুরু হবে বলে জানিয়েছে জিও সুপার।



২০২৮ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি জায়গা করে নেয়ার পথে। ১৪ দলের এই টুর্নামেন্টে ১০টি দলের জায়গা নিশ্চিত হবে আজ। আর আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আগেই পেয়েছে সরাসরি টিকিট। বাকি আটটি জায়গা নির্ধারিত হবে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে সরাসরি জায়গা পাওয়ার তালিকায় আছে বাংলাদেশও। র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকলেও দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে আলাদাভাবে জায়গা পাওয়ায় শীর্ষ আটে ঢুকে পড়ার সুযোগ তৈরি হয়েছে টাইগারদের সামনে। তিন আয়োজকের মধ্যে অবশ্য নামিবিয়ার জায়গা এখনো অনিশ্চিত— তাদেরও পেরোতে হবে বাছাইপর্ব, বাকি চারটি দলও আসবে বাছাই প্রক্রিয়া পার করে।



সূচি প্রকাশের দিনই বিশ্বকাপের টিকিটের ব্যালট চালু করবে আইসিসি। ১লা অক্টোবর থেকে সমর্থকরা ব্যালটে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। তবে সেদিনই সরাসরি টিকিট কেনার সুযোগ থাকছে না। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্টটি শুরু হতে পারে ২০২৭ সালের ২রা অক্টোবর, প্রায় দেড় মাসের লড়াই শেষে ফাইনাল হতে পারে ২১শে নভেম্বর। তবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশের পরই তারিখ চূড়ান্তভাবে নিশ্চিত হবে। এবারের আসরে বড় বদল আসছে কাঠামোয়। ২০২৩ সালের ১০ দলের বদলে এবার খেলবে ১৪টি দল, নতুন তিন ধাপের ফরম্যাটে। প্রথম ধাপে র‌্যাঙ্কিংয়ে ১২, ১৩ ও ১৪ নম্বরে থাকা দল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে ‘সুপার সিরিজ’, যেখান থেকে শীর্ষ দলটি উঠবে দ্বিতীয় ধাপে। এই ধাপে ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে, প্রতি গ্রুপে ছয়টি করে দল। দুই গ্রুপের শীর্ষ তিন দল এবং সম্মিলিতভাবে পরের সেরা দল— মোট সাতটি দল জায়গা পাবে ‘সুপার সেভেন’ পর্বে। সেখান থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল, আর দুই সেমিফাইনালের বিজয়ী মুখোমুখি হবে ফাইনালে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে এবারের বিশ্বকাপ, তিন দেশের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৫৭টি ম্যাচ। ২০০৩ সালের পর ২৪ বছরের বিরতি শেষে আবারো আফ্রিকার মাটিতে ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ।
​