মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘খুব শিগগিরই’ শেষ হবে। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে এই মন্তব্য করেছেন। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।
নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ফেডারেল প্ল্যাটফর্ম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন।
ইরান ‘অনেক বাজেভাবে ব্যর্থ হচ্ছে’ দাবি করে ট্রাম্প এদিন আবারও বলেন, দেশটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না।
এ সময় ইরান সংঘাতের বিষয়ে তিনি বলেন, ‘এটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে।’
ট্রাম্প বলেন, ‘তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং তেলের দামও আবার দ্রুত কমে যাবে- যেমনটা ছিল, তার আগে আমাকে ইরানের ইসলামি প্রজাতন্ত্রে ওই ছোট্ট অভিযানে যেতে হয়েছে।’
