রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা করা হয়।
পুলিশ জানিয়েছে, তথ্য রয়েছে গ্রেপ্তারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিলো। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মনসুর মানবজমিনকে বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তারা থানায় আছে, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
