রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।
এতে বলা হয়, রমনা বিভাগ ২৭, লালবাগ বিভাগ ৩৬, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৮৩, তেজগাঁও বিভাগ ১০১, মিরপুর বিভাগ ৯৬, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৩৭, গোয়েন্দা বিভাগ ৩ ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, তিনটি ধারালো ছোরা, পরিত্যক্ত পাঁচ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
