Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
এবার সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসিকে প্রত্যাখ্যান - MZamin

এবার সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসিকে প্রত্যাখ্যান

ফন্ট সাইজ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের প্রতিবাদে সপ্তাহখানেক ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে নতুনভাবে নিয়োগ পাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসিকে প্রত্যাখ্যান করলেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা সিন্ডিকেটকে সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে মেনে না নেয়ার ঘোষণা দিয়েছেন। এ সময় লাল কার্ড প্রদর্শন করে নতুন ভিসি’র নিয়োগের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
রোববার রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অবস্থান কর্মসূচি শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষার্থীরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব সড়ক অবরোধ করেন। পরে লাল কার্ড প্রদর্শন করে তারা ক্যাম্পাসে ফিরে যান।

একইভাবে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসেও লাল কার্ড হাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সরকার যাকে খুশি ভিসি নিয়োগ দেবে, এতে তাদের আপত্তি নেই। তবে শিক্ষার্থীদের অবস্থান ও আন্দোলনের বিষয়টি বিবেচনা করে ভিসি নিয়োগ দেয়া হয়েছে কিনা, সে প্রশ্ন রয়েছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে লাল কার্ড দেখিয়ে তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, সেই বিশ্ববিদ্যালয় থেকেই ভিসি নিয়োগ তারা মেনে নেবেন না।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন তারা। আন্দোলন, বিভিন্ন মন্ত্রণালয়ে আলোচনা ও দাবির পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়েছে। ফলে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা সিন্ডিকেটের প্রভাব তারা চান না।
শিক্ষার্থীরা আট দফা দাবি তুলে ধরেন। এরমধ্যে রয়েছে নতুন ভিসি’র বক্তব্য প্রত্যাহার, আগামী দুই কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশন সম্পন্ন, ২০২১-২২ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষার তারিখ আগামী চার কার্যদিবসের মধ্যে ঘোষণা এবং তিন কার্যদিবসের মধ্যে ফরম পূরণ শেষ করা। পরীক্ষা শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশের দাবিও জানান তারা।

এ ছাড়া সাতটি ক্যাম্পাসের যেকোনো একটিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনিক কার্যালয় ও টিএসসি স্থাপন, বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে ‘সংযুক্ত’ শব্দ বাদ দেয়া এবং কোনো কাগজপত্রে ‘সংযুক্তি’ ব্যবহার না করার দাবি জানান শিক্ষার্থীরা। নতুন শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার পদ্ধতিতে একাডেমিক কার্যক্রম চালুর দাবিও রয়েছে তাদের। শিক্ষার্থীরা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক সিদ্ধান্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মেনে নেয়া হবে না।

এর আগে শনিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি পদ থেকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমানকে নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।