দ্রব্যমূল্য স্থিতিশীলতায় সরবরাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সরকার কাজ করছে

সিলেটে বাণিজ্যমন্ত্রী

দ্রব্যমূল্য স্থিতিশীলতায় সরবরাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সরকার কাজ করছে

ফন্ট সাইজ:

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরবরাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের মূল্য আংশিক সমন্বয় করা হয়েছে। এর অভিঘাত যাতে দ্রব্যমূল্যে কম ফেলা যায়, সেজন্য সাপ্লাই চেইনটা আরও সুসংহত ও সহজ করার জন্য কাজ করা হচ্ছে।’

‘কোনো জায়গায় যাতে অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বাড়ানো না হয়, সে বিষয়টিও তদারকি করা হচ্ছে।’—উল্লেখ করেন তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।