চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৩৪) ও সহযোগী রুবেল ওরফে ডলার একই উপজেলার তারাপুর মোড়লপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল ওরেফে ডলার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়া বাজারের সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে স্কুলের বাথরুমের সামনে থেকে রফিকুলকে আটক করা হয়। পরে তার কোমর থেকে টঝঅ-তে তৈরি একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
