হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার বিকালে চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তারা মোটরসাইকেলে করে চান্দপুর চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন মোজাহিদ ও তার বন্ধু। ফেরার পথে টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সড়কে আধা ঘণ্টা চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম মোজাহিদ। তিনি উপজেলার হলহলিয়া গ্রামের বাসিন্দা। অপর নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
নির্যাতনের অভিযোগ এনসিপি নেতা তানভীরের
