শনির আখড়ায় ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫শে সেপ্টেম্বর) দুপুর একটার দিকে কদমতলী শনির আখড়া ৮নং রোড সাফা টাওয়ার নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. ইউনুস বলেন, কদমতলী শনির আখড়া ৮নং রোড সাফা টাওয়ার নির্মাণাধীন ভবনের ময়লা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পাচতলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জোসনা বেগম বর্তমানে শনির আখড়া এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি নারী শ্রমিক ছিলেন।