গাজীপুরে ডেঙ্গুর হটস্পট পরিচ্ছন্নতায় এমপি রনি

গাজীপুরে ডেঙ্গুর হটস্পট পরিচ্ছন্নতায় এমপি রনি

ফন্ট সাইজ:

গাজীপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমেছেন গাজীপুর-২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনি। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় নগরীর ছায়াবিথী মধ্যপাড়া পুকুরে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। শুক্রবার সকালে মধ্যপাড়া পুকুর এলাকায় আয়োজিত এ কার্যক্রমে এমপি’র সঙ্গে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক ও ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় প্রায় ১৫ বছরের মজা পুকুর ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এলাকাটিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে উল্লেখ করে এমপি মঞ্জুরুল করিম রনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করা হচ্ছে।

শুধু পুকুর পরিষ্কার করলেই হবে না, ডেঙ্গি প্রতিরোধে এলাকার মানুষকেও সচেতন হতে হবে। দেশে ডেঙ্গির প্রকোপ বাড়ার মধ্যে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। পুকুর পাড়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ছাড়াও বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, এডভোকেট মো. শহীদুজ্জামান, আহমদ আলী রুশদি, মোফাজ্জল হোসেন, এডভোকেট মেহেদী হাসান এলিস, হাসান আজমল ভূইয়া, খান জাহিদুল ইসলাম, মাহমুদ হাসান রাজু, নাজমুল খন্দকার সুমন, সৈয়দ ফারাজ বিন প্রবাল, রোহানুজ্জামান শুকুর প্রমুখ উপস্থিত ছিলেন।