সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহীন কাদির (৪৮) উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে। তিনি এনসিপি’র ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে শাহীনের ছোট ভাই মহসিন তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে। ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুন:
নির্যাতনের অভিযোগ এনসিপি নেতা তানভীরের
